অস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার
ছবি: সংগৃহীত
ব্রিটিশ আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী নাজরিন চৌধুরী চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৬তম আসরে মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন। ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’-এর জন্য তিনি মনোনয়ন পেয়েছেন। ছবিটি প্রযোজনা করেছেন নাজরিন চৌধুরী ও সারা ম্যাকফারলেন। এতে হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নোও অভিনয় করেছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মনোনয়ন তালিকা ঘোষণা করেন জার্মান-আমেরিকান অভিনেত্রী জাসি বিটস ও আমেরিকান অভিনেতা জ্যাক কুয়েড। তার আগে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি জ্যানেট ইয়াং।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে এই আয়োজন সরাসরি দেখানো হয়েছে অস্কারের দুই ওয়েবসাইট (অস্কার ডটকম, অস্কারস ডট ওর্গ) এবং ডিজিটাল প্ল্যাটফর্মে (টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক)।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের বাসিন্দা র্যা চেল নামের একজন সিঙ্গেল মাকে কেন্দ্র করে। তার দুই সন্তান আছে। তিনি পেশায় ওয়েট্রেস। আরকানসাসে গর্ভপাত নিষিদ্ধ থাকায় অন্যত্র গিয়ে এই প্রক্রিয়া সম্পন্নের জন্য টাকা জোগাড় করতে হবে।
এমন ঘটনাগুলোর মধ্যে তিনি কিছু হৃদয়বিদারক সত্যের সম্মুখীন হন, যা তার জীবনের গতিপথকে পরিবর্তন করে দেয়।
অ্যামাজন প্রাইমের ‘জ্যাক রায়ান’ সিরিজের ১টি, বিবিসি ওয়ানের ‘ইস্টএন্ডার্স’ সিরিজের ২টি, এএমসি চ্যানেলের ‘ফিয়ার অ্যান্ড ওয়াকিং ডেড’ সিরিজের আটটি পর্ব লিখেছেন নাজরিন চৌধুরী। এছাড়া বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানের চিত্রনাট্যকার হিসেবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এবার ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু হলো তার।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










